কয়েক মুহুর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল চাকদা ও শান্তিপুর বাগআঁচড়া এলাকার বেশ কিছু জায়গা - The News Lion

কয়েক মুহুর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল চাকদা ও শান্তিপুর বাগআঁচড়া এলাকার বেশ কিছু জায়গা

  


দি নিউজ লায়ন;   ঘূর্ণী ঝড়ে ফের বিপত্তি। হালিশহরের পর এবার অশোকনগর নদীয়ার চাকদহ এবং শান্তিপুর থেকেও। কয়েক মুহুর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল নদিয়ার চাকদা ও শান্তিপুর বাগআঁচড়া এলাকার বেশ কিছু জায়গা। জানা গিয়েছে, বৃহস্পতিবার কাকভোর কয়েক মুহূর্তের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে নদিয়ার চাকদা পৌরসভা এলাকার ৪,৯ ও ১০ নম্বর ওয়ার্ড। 


এছাড়া চাঁদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়াডাঙ্গা মুকুন্দনগর গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর গাছপালা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ির। এছাড়া টিনের চালার একাধিক বাড়ির চালা উড়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি কোথাও ভেঙে, কোথাও উপড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রাস্তার উপরে ভেঙে পড়েছে বড় বড় গাছপালা। প্রশাসন ও স্থানীয় মানুষের তৎপরতায় গাছগুলো সকালের পর থেকে কেটে সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র। 


একই চিত্র নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার করমচাপুর ও হিজুলী গ্রামে। ভোররাতের কয়েক মিনিটের ঝোড়ো হাওয়াতে শেষ সম্বলটুকু নিঃশেষ করে দিয়েছে গ্রামবাসীদের। বেশ কয়েকটি বাড়ি মাটিতে মিশে গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.